হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১৭ পিএম, ০১ জানুয়ারি ২০১৯

ফেনী (সোনাগাজী) প্রতিনিধিঃ>>>
বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় সোনাগাজীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মন্নান মেলেটারী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।

 

বিশেষ অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, উপজেলা শিক্ষা অফিসার হিটলারুজ্জমান, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, চর দরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, ইউপি সদস্য সাহাব উদ্দিন প্রমুখ।

 

বই উৎসব পরিচালনা করেন ফেনী জেলা সরকারি প্রাথমিক বিঃ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সচিব ও হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক জসিম উদ্দিন।

 

এ সময় সহকারি শিক্ষক মোস্তফা কামাল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত লিখুন :