একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন শুরু ৯ মে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩৪ পিএম, ০৭ মে ২০১৭

স্পাপ রিপোর্ট:>>>>>>

একাদশ শ্রেণিতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ৯ মে থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এ আবেদন প্রক্রিয়া চলবে ২৬ মে পর্যন্ত।

এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন শিক্ষার্থী।

তৃতীয়বারের মত এবারও উচ্চ মাধ্যমিকে অনলাইন (www.xiclassadmission.gov.bd) এবং টেলিটকে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। এসএসএসের মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির মনোনীতদের প্রথম তালিকা প্রকাশ হবে ৫ জুন। আর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে ১ জুলাই।

এবারও ফলাফলের ভিত্তিতে ভর্তি করানো হবে। তবে শিক্ষার্থীরা নিজেরাই নির্বাচিত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারবে।

গত ২৭ এপ্রিল সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

মনোনীতদের তালিকা প্রকাশের পর শিক্ষার্থী ১৮৫ টাকা মোবাইল ফোনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে নিবন্ধন করবেন, আগে কলেজ বোর্ডকে এ টাকা দিলেও এখন শিক্ষার্থীরা নিজেরাই বোর্ডকে টাকা জমা দেবে।

প্রথমবার চান্স না পেলে আরও দু’বার ফি ছাড়াই আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দু’বার মাইগ্রেশনের সুযোগ পাবে এবং মনোনীতদের তালিকা তিনবার প্রকাশ করবে বোর্ড কর্তৃপক্ষ। আর প্রত্যেকবার নতুনরা আবেদন করতে পারবেন।

মনোনীতদের তালিকা প্রকাশের পর ২০-২২ জুন এবং ঈদের ছুটির পর ২৮-২৯ জুন একাদশ শ্রেণিতে ভর্তি করানো হবে।

গতবারের মতো এবারও অনলাইনে আবেদনের জন্য ১৫০ টাকা এবং এসএমএসের মাধ্যমে আবেদনের জন্য ১২০ টাকা ফি দিতে হবে। তবে এসএমএসে আবেদনের জন্য প্রতি কলেজের জন্য ১২০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

০৪ মে (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১০ বোর্ডের অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। এর মধ্যে আট বোর্ডের অধীন এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৯৭ হাজার ৯৬৪ জন।

আপনার মতামত লিখুন :