২০১৭ সালে সরকারি পলিটেকনিক সমূহে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:১৯ পিএম, ০৮ মে ২০১৭

পলিটেকনিক নোটিশ বোর্ড থেকেঃ>>>>>>

২০১৭, ২০১৬, ২০১৫সনে এস.এস.সি/ সমমান পরীক্ষায় সাধারণ গণিত বা উচ্চতর গণিতে কমপক্ষে জিপি ৩.০০ সহ নুন্যতম ৩.৫০ জিপিএ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবে ।

মেধাতালিকা প্রণয়নের ভিত্তি
(ক) এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত মোট গ্রেড পয়েন্ট (জিপি) এর ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
(খ) সমান গ্রেড পয়েন্ট (জিপি) পাওয়া প্রার্থীদের বাছাই এর ক্ষেত্রে পর্যায়ক্রমে সাধারণ গণিত অথবা উচ্চতর গণিত / জীব বিজ্ঞান, এ প্রাপ্ত জিপি বিবেচনা করা হবে।
(গ) ”খ ” অনুচ্ছেদের আলোকে প্রার্থী নির্বাচন করা সম্ভব না হলে পর্যায়ক্রমে ইংরেজী, পদার্থ বিজ্ঞান বা রসায়নে প্রাপ্ত গ্রেড পয়েন্ট বিবেচনা করা হবে।

 

ভর্তির বিশেষ নীতিমালা:
১. ভর্তির জন্য মেধা ও কোটা ভিত্তিক মোট আসন সংখ্যার সমসংখ্যক একটি মূল তালিকা এবং একটি অপেক্ষমান তালিকা প্রণয়ন করা হবে।
২. মূল তালিকা থেকে ভর্তির জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে আসন সংখ্যা পূরণ না হলে ভর্তিকৃত ছাত্র/­ছাত্রীদের তাদের মেধা ও পছন্দের ক্রমানুসারে অটো মাইগ্রেশন (প্রতিষ্ঠান-টেকনোলজি) শেষে শূন্য আসনে অপেক্ষমান তালিকা হতে সময়সূচী অনুযায়ী কোটা ও মেধার ক্রমানুসারে ভর্তি করা হবে।
৩. সংরক্ষিত কোটাঃ মহিলা-২০%, এসএসসি(ভোকেশনাল)-১৫%­, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের –ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের প্রতিটিতে ৪টি করে ও অন্যান্য পলিটেকনিক ইনস্টিটিউটে ২টি করে, মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের প্রতি টেকনোলজিতে প্রতি গ্রুপে ২টি করে, প্রতিবন্ধী ৫% এবং শিক্ষা মন্ত্রণালয় এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/­কর্মচারীর সন্তানদের জন্য ২% আসনে মেধা ও আবেদন ফরমে বর্ণিত পছন্দের ভিত্তিতে কোটা সংরক্ষণ করে ভর্তি করা হবে। এসএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্স পাস প্রার্থীদের ট্রেড কোর্সে প্রাপ্ত নম্বরের ও এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা নির্ধারণ করা হবে এবং তাদেরকে ৫% সংরক্ষিত আসনে ভর্তি করা হবে।

৪. কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রঃ (ক) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আবেদনকারীদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সনদপত্র, (খ) মুক্তিযোদ্ধার সন্তানদের/সন্তানের সন্তানদের সনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হতে প্রদত্ত সনদপত্র, (গ) শিক্ষা মন্ত্রণালয়, এর অধীন কারিগরি শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মকর্তা/­কর্মচারীর সন্তানদের সনাক্তকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়/দপ্তর/­প্রতিষ্ঠান প্রধানের সনদপত্র, প্রতিবন্ধী প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তর হতে প্রদত্ত সনদ

(ঘ) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ০২ (দুই) বছর মেয়াদী ট্রেড কোর্সধারীদের সনদপত্রের সত্যায়িত ফটোকপিসহ আবেদনকারীর Track Number সম্বলিত প্রিন্ট আউটসহ আবেদনপত্র নির্ধারিত সময়সীমার মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে অত্র অধিদপ্তরে পৌঁছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় তার কোটা বিবেচিত হেব না। ট্রেড কোর্সধারী শিক্ষার্থীদের ট্রেড সংশ্লিষ্ট বিভাগে ভর্তি করা হবে। সংরক্ষিত আসন কোটা ভিত্তিক পূরণের পর কোন আসন শূণ্য থাকলে তা সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে।
৫. ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে কেউ ক্লাস শুরুর ০৭(সাত) কার্যদিবসের মধ্যে ক্লাসে অনুপস্থিত থাকলে তার ভর্তি বাতিল করতঃ উক্ত শূণ্য আসনে পরবর্তী ০৭(সাত) কার্যদিবসের মধ্যে নির্বাচিত ও ভর্তিচ্ছুকদের তালিকা হতে মেধার ক্রমানুসারে পূরণ করা হবে।

৬. ড্রপ আউট বিবেচনা করে প্রত্যেক টেকনোলজির জন্য নির্দিষ্ট আসন সংখ্যার সর্বাধিক ২০% অতিরিক্ত ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে।
৭. ভর্তির বিস্তারিত চূড়ান্ত ব্যাখ্যা প্রদানের ক্ষমতা কারিগরি শিক্ষা অধিদপ্তর সংরক্ষণ করে।

আপনার মতামত লিখুন :