মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয় বলে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
কয়েকজন সিন্ডিকেট সদস্য জানান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এমরান হোসাইনের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছিল।
তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।