সোনাগাজীর ভোরবাজার এবিএইচ হাই স্কুলের ৪ শিক্ষকের বিদায়ী সংবর্ধনা

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৭ পিএম, ০১ জুলাই ২০১৭

নিজস্ব প্রতিনিধি:>>>
ফেনী সোনাগাজী উপজেলার ভোরবাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে মরণোত্তরসহ চার শিক্ষকের বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শনিবার সকালে স্কুল প্রঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ আজিজ আহম্মদ চৌধুরী।

 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ আরএম ছালার-ই-জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন মাহমুদ লিপটন, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি ও ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন চৌধুরী।

 

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শেখ মো. একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভোরবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুছ।

 

এছাড়াও বক্তব্য রাখেন, শেখ মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, ভোরবাজার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মো. শাহজাহান, বিদ্যালয়ের সাবেক ছাত্র আবদুল মোতালেব চৌধুরী রবিন ও বর্তমানে অধ্যয়নরত ছাত্রী জেসমিন আক্তার।

 

বিদ্যালয়ের পক্ষ থেকে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের ম্ধ্যামে বিদায়ী সংবর্ধনা দেওয়া শিক্ষকদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান শিক্ষক মো. নেছার উল্যাহ খাঁন, দুলাল চন্দ্র চক্রবর্তী (মরণোত্তর), কবির আহমদ ও সহকারী শিক্ষক রফিক আহমদ।

 

এসময় বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :