ফেনী ইউনিভার্সিটিতে নতুন ভিসি’র যোগদান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৮:০৬ এএম, ০৯ মে ২০১৭

নিজস্ব প্রতিনিধি:>>>
ফেনী ইউনিভার্সিটিতে নতুন ভিসি হিসেবে যোগ দিয়েছেন প্রফেসর ড. মো. সাইফুদ্দিন শাহ্। ৮ মে সোমবার ইউনিভার্সিটির দ্বিতীয় ভিসি হিসেবে কর্মজীবন শুরু করেন।

 

এর আগে তিনি বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎসবিজ্ঞান বিভাগের প্রফেসর, খুলনা বিশ্বদ্যিালয়ের ভাইস-চ্যন্সেলর, বাংলাদেশ মৎস গবেষনা ইনিষ্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ঢাকার বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে কর্মরত ছিলেন।

 

তাঁর গবেষণামূলক লেখা দেশ বিদেশের শতাধিক জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, সাহসী, সংস্কৃতিমনা, প্রগতিশীল ও বিনয়ী হিসেবে সর্ব মহলে পরিচিত।

 

উল্লেখ্য, ফেনী ইউনিভার্সিটির প্রথম ভিসি হিসেবে যোগদেন ড. ফসিউল আলম। প্রতিষ্ঠালগ্ন থেকে দায়িত্ব পালন করে তিনি মার্চের শেষের দিকে বিদায় নেন।

আপনার মতামত লিখুন :