ভাষাশহীদদের প্রতি জিএস টেক পরিবারের বিনম্র শ্রদ্ধা
নিজস্ব প্রতিনিধি:>>>
একুশের সকালের প্রথম প্রহরে মহান ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে জিএস টেক পরিবার। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠায় শাসকের বুলেটের সামনে বুক পেতে রাজপথ রঞ্জিত করেছিলেন জাতির বীর সন্তানরা। গর্বের একুশকে তাই ভোলেনি বাঙালি। ভাই হারানোর ব্যথা কি সহজে ভোলা যায়!
বাংলা ভাষাকে শৃঙ্খলমুক্ত করতে প্রাণ দেওয়া সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ নাম না জানা অসংখ্য শহীদের স্মরণে সকালে প্রথম প্রহরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে জিএস টেক পরিবার।
কর্মসূচিতে জিএস টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরাব হোসেন মেহেদী, নির্বাহী পরিচালক মোহাম্মদ ইউনুসসহ কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।



