৬ মিলিয়ন ডলার চুরি রুশ ব্যাংকের
স্টাফ রিপোর্টারঃ>>>>
রাশিয়ার একটি ব্যাংক থেকে ছয় মিলিয়ন মার্কিন ডলার (৬০ লাখ ডলার) হাতিয়ে নিয়েছে কিছু হ্যাকার। গত বছর সংঘটিত এই হ্যাকিয়ের জন্য সাইবার অপরাধীরা সুইফট ইন্টারন্যাশনাল পেইমেন্ট ম্যাসেজিং সিস্টেম ব্যবহার করেছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক শুক্রবার এসব তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র হ্যাকিংয়ের বিষয়টি স্বীকার করলেও কোন ব্যাংকে এই হামলা হয়েছে তা জানাতে চাননি।দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সিকিউরিটি ডিপার্টমেন্টের ডেপুটি হেড আরটাম সিচভ জানিয়েছেন এর আগেও এ প্রক্রিয়ায় টাকা চুরির ঘটনা ঘটেছে।গত ডিসেম্বরে সুইফট সিস্টেমের মাধ্যমে হ্যাকাররা রাশিয়ার স্টেট ব্যাংক গ্লোবেক্স থেকে ৫৫ মিলিয়ন রুবেল চুরি চেষ্টা করেছিলো। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংরাদেশ ব্যাংক থেকে হ্যাকাররা ৮১ মিলিয়ন ডলর হাতিয়ে নিয়ে যায়।



