জাতিসংঘে যুদ্ধবিরতি সমঝোতার পরও বন্ধ হচ্ছে না সিরিয়ায় হামলা

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ১১:২২ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়ার পূর্ব গৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতির একটি প্রস্তাব অনুমোদনের একদিন পার হতে না হতেই ধারাবাহিক বোমাবর্ষণের ঘটনা ঘটে চলছে।  রোববার থেকে আবারো সিরিয়ায় রাজধানী দামেস্কের নিকটবর্তী বিদ্রোহীদের শক্তিশালী ঘাঁটি পূর্ব গৌতায় সরকারি বাহিনী ধারাবাহিক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে।

দেশটিতে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মীদের ভাষ্য মতে, শনিবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের ভোটের পরও ওই এলাকায় অব্যাহত রয়েছে বিমান হামলা।

পূর্ব গৌতায় যুদ্ধবিরতির জন্য বৃহস্পতিবার থেকে নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব আনার চেষ্টা চললেও বিশ্বশক্তিগুলো একমত না হওয়ায় দেরি হচ্ছিল। সিরীয় সরকারের মিত্র রাশিয়া এ সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবে পরিবর্তন আনার কথা বললে পশ্চিমা কূটনীতিকরা একে মস্কোর সময়ক্ষেপণের চেষ্টা অভিহিত করে তীব্র সমালোচনা করছিল তখন।

জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি নিরাপত্তা পরিষদের অনুমোদিত প্রস্তাবটি যত দ্রুত সম্ভব কার্যকরের আহ্বান জানিয়েছেন।

খবর: বিবিসি

আপনার মতামত লিখুন :