হেরেও গবির্ত পুতিন

জিএস নিউজজিএস নিউজ
  প্রকাশিত হয়েছেঃ  ০৬:৫৪ পিএম, ০৯ জুলাই ২০১৮

জিএস ডেস্ক:>>.

যাযাদি ডেস্ক বিশ্বকাপের কোয়াটার্র ফাইনাল থেকে বিদায় নিলেও সবাইকে চমকে দিয়েছে রাশিয়া। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গবির্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। বিশ্বকাপে এবার অংশ নেয়া দলগুলোর মধ্যে ফিফা র?্যাঙ্কিংয়ে স্বাগতিক রাশিয়াই ছিল তলানিতে। কিন্তু শেষ ষোলোয় স্পেনের মতো দলকে বিদায় করে সেই রাশিয়াই উঠেছে কোয়াটার্র ফাইনালে! শেষ আটেও ক্রোয়েশিয়ার সঙ্গে তারা হারেনি। অতিরিক্ত সময় মিলিয়ে মোট ১২০ মিনিট ২-২ গোলে সমতায় থাকলেও তারা বাদ পড়েছে টাইব্রেকার-ভাগ্যে হেরে।

চেরিশেভ-সামেদভদের নিয়ে তাই গবির্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। রাশিয়ার এই স্কোয়াডকে ‘নায়কের দল’ বলেও মন্তব্য করেছেন পুতিন। গতকাল সোচির ভিআইপি গ্যালারিতে বসে তিনি খেলা দেখেননি। তবে টেলিভিশনের পদার্য়

চেরিশেভদের খেলা দেখেছেন বলে জানিয়েছেন পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ, ‘তিনি (পুতিন) খেলা দেখেছেন এবং দলকে সমথর্ন দিয়ে গেছেন। দারুণ খেলেই আমরা বিদায় নিয়েছি। ওরা এখনো আমাদের নায়ক। জীবন দিয়ে খেলেছে, আমরা তাদের নিয়ে গবির্ত।’ ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেও উৎসব থামেনি রাশিয়ার ফুটবল-ভক্তদের। ম্যাচের পরও তারা সেন্ট্রাল মস্কোতে জড়ো হয়, যেমনটি হয়েছিল স্পেনকে বিদায় করে দেয়ার পর।

রাশিয়া বিশ্বকাপে যে এত দূর যাবে, সেটি কেউ ভাবেনি। এমনকি তাদের সমথের্করাও সম্ভবত এতটা আশা করেনি। জাতীয় দলের পারফরম্যান্সে রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালানিও গবির্ত, ‘এমন দলকে নিয়ে পুরো দেশ গবর্ করতে পারে।’

আপনার মতামত লিখুন :