চূড়ান্ত উদ্ধার অভিযান চলছে থাই গুহায় , প্রস্তুত রয়েছেন ১৯ ডুবুরি
জিএস অনলাইন ডেস্কঃ>>>
রাতভর বৃষ্টির পরও গুহার অবস্থা তেমন একটি পরিবর্তন আসেনি। কিন্তু এর মধ্যেই মঙ্গলবার সকাল ১০টা ৮ মিনিটে বাকি চার কিশোর ফুটবলারকে উদ্ধারকাজ শুরু হয়েছে তারা।
তাদের ওপরে তুলে আনতে ১৯ ডুবুরি প্রস্তুত রয়েছেন বলে জানানো হয়েছে। তারা একে একে গুহার ভেতরে প্রবেশ করবেন।
যদি সব কিছু ঠিকঠাক মতো চলে, যদি পরিকল্পনা ঠিক থাকে- মঙ্গলবার দিনশেষে উইল্ডবোর ফুটবল দলের কেউ আর গুহার মধ্যে থাকবে না বলে জানানো হয়েছে।
অভিযানের সমন্বয়কারী যৌথ কমান্ড সেন্টারের প্রধান নারোংসাক ওসাটানাকোরন বলেন, আপনি বৃষ্টি হতে দেখেছেন। কাজেই বিস্মিত হতেই পারেন। খুব সকাল থেকেই তৃতীয় অভিযানের প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি বলেন, সারা রাত বৃষ্টি হলেও গুহার অবস্থায় কোনো পরিবর্তন আসেনি। বরং গত দুই দিনের তুলনায় আজকের অভিযান আরও দ্রুতগতিতে হবে।
থাই জনস্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাদা চোকেদারমারোংসুক বলেন, প্রথম চারজনকে উদ্ধারের পর তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। রক্তপরীক্ষা, ফুসফুসের এক্স-রে, হার্ট, চোখ ও মানসিক পরীক্ষা করা হয়েছে।
তিনি বলেন, গুহা থেকে বের করে আনার পর তাদের তাপমাত্রা ছিল খুবই নিম্ন। দুজনের ফুসফুসের কার্যক্রম ছিল অনিয়মিত। একজনের ডান পায়ের গোড়ালিতে জখন হয়েছিল।
‘কিন্তু এখন তাদের কোনো জ্বর নেই, নিয়মিত কার্যক্রম চালিয়ে যেতে পারছে। ডাক্টাররা বালকদের চিকিৎসা দিয়েছেন। ভালো ও উৎফুল্ল মেজাজে আছে এখন তারা। যদি ও তারা চিন্তিত তাদের বাকি সাথীদের নিয়ে



