ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে ফোন করে শোক জানালেন প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক:>>>
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোকে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় টেলিফোন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাদের মধ্যে ১০ মিনিট কথা হয় বলে জানা গেছে।
শেখ হাসিনা সম্প্রতি ভূমিকম্প ও সুনামিতে ইন্দোনেশিয়ায় জীবন ও সম্পদহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তিনি নিহতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শেখ হাসিনা বলেন, ‘ইন্দোনেশিয়া একা নয়; বাংলাদেশও এ বিপদে ইন্দোনেশিয়ার পাশে আছে। এই মুহূর্তে ইন্দোনেশিয়ার কী ধরনের সাহায্য প্রয়োজন তা তিনি জানাতে বলেছেন। বাংলাদেশ এ দুর্যোগে ইন্দোনিশায় সব ধরনের সাহায্য পাঠাতে প্রস্তুত।’



