জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে ১২ দল পর্যবেক্ষক পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
নিজস্ব প্রতিবেদকঃ>>>>>>>
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র ১২টি দল পাঠাচ্ছে, যারা নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এ ছাড়া দেশটি বাংলাদেশের স্থানীয় পর্যবেক্ষণ দলকে অর্থায়ন করবে।
বাংলাদেশের আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন পররাষ্ট্র দফতরের উর্ধ্বতন এক কর্মকর্তা। খবর রয়টার্স।
অবশ্য ইউরোপীয় ইউনিয়ন জানিয়ে দিয়েছে, ৩০ ডিসেম্বরের নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। সেইসঙ্গে কোনো ধরনের মন্তব্যও করবেন না নির্বাচন প্রসঙ্গে। ঠিক এই সময়ে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত বেশ গুরুত্ব বহন করছে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা উইলিয়াম মোয়েলার রয়টার্সকে বলেন, বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্র ১২টি পর্যবেক্ষক দল পাঠাবে। প্রত্যেকটি দলে দু’জন করে পর্যবেক্ষক থাকবেন। যারা দেশের অধিকাংশ স্থানে নির্বাচন পর্যবেক্ষণ করবেন।
তিনি জানান, বাংলাদেশের সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আমরা এই ধরনের পদক্ষেপকে স্বাগত জানাই। আমরা আশা করি, এর ফলাফল দেখতেই পর্যবেক্ষণ দল নিযুক্ত করেছি।
প্রায় ১০ হাজার জনের মতো দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণকারী সদস্য অংশগ্রহণ করবে নির্বাচনে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সুইজারল্যান্ডের সরকার এতে অর্থায়ন করবে।



