যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া আজ(মঙ্গলবার) বলছে, আমেরিকার চাপিয়ে দেয়া যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে দেশটি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার হুঁশিয়ারি পাল্টা জবাবে এ কথা বলেছেন উত্তর কোরিয়া।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন কেআরটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, আমেরিকার চাপিয়ে দেয়া যে কোনো যুদ্ধের জবাব দেয়ার ইচ্ছা এবং সক্ষমতা আছে পিয়ংইয়ংয়ের।
নাম প্রকাশে অনিচ্ছুক এ মুখপাত্র উত্তর কোরিয়ার পরমাণু বাহিনীকে ন্যায় বিচারের তলোয়ার হিসেবে উল্লেখ করেছেন। এর যুদ্ধ ঠেকানোর মতো সবচেয়ে বিশ্বাসযোগ্য সক্ষমতা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এ দিকে, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, উত্তর কোরিয়া পরমাণু শক্তিধর দেশ এটি আমেরিকাকে মেনে নিতে হবে। এতে আরো বলা হয়, ব্যবসায়ী থেকে মার্কিন রাষ্ট্রীয় কর্তৃপক্ষে রূপান্তরিত ব্যক্তিরা যদি মনে করে থাকেন উত্তর কোরিয়াকে তারা ভয় দেখাতে পারবেন তবে তারা সত্বরই বুঝতে পারবেন যে তাদের পদ্ধতি কাজ করবে না।



