পুলওয়ামায় ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, চলছে গুলির লড়াই

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১১:৫৪ এএম, ০৫ মার্চ ২০১৯

অনলাইন ডেস্কঃ>>>>

ফের সেনা-জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত পুলওয়ামা। সোমবার ভোর রাত থেকেই দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালে সেনা-জঙ্গি সংঘর্ষ শুরু হয়েছে। চলছে গুলির লড়াই। খবর আনন্দবাজার।

ত্রালের কয়েকটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েয়েছে খবর ছিল সেনার কাছে। সেই অনুযায়ী রুটিন তল্লাশি অভিযান শুরু হয়েছিল রবিবারেই। সেনা তল্লাশি শুরু হতেই গুলিবৃষ্টি শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। টানা এক ঘণ্টা চলে গুলির লড়াই। সূত্রের খবর, এই গুলির লড়াইয়ে এক জঙ্গি গুরুতর আহত হয়েছে। গোটা এলাকাজুড়ে জারি রয়েছে তল্লাশি।

এলাকার একটি বাড়িতে আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে, এমনটাও পুলিশ সূত্র। ৪২ আরআর, ১৮০ ব্যাটেলিয়ন সিআরপিএফ, জম্মু-কাশ্মীরের স্পেশাল অপারেশন গ্রুপ ও জম্মু-কাশ্মীর পুলিশের তরফে এলাকায় তল্লাশি শুরু হয়েছে। জঙ্গিগোষ্ঠীর নাম এখনও পর্যন্ত জানা যায়নি, তবে একটি সূত্র বলছে, হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর কয়েকজন সদস্যই লুকিয়ে রয়েছে ত্রালে।

আপনার মতামত লিখুন :