অবশেষে, নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে কোরিয়া

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:৩০ পিএম, ১৬ এপ্রিল ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি ছিলো উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যদি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় তাহলে তারা উত্তর কোরিয়াতে হামলা করবে। সেই সুবাদে, উত্তর কোরিয়া নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে। রোববার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। মার্কিন সামরিক বাহিনীর প্যাসিফিক কমান্ডও এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

তবে এবার কি ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার চেষ্টা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সিনপোর কাছে ওই পরীক্ষার চেষ্টা করা হয়েছিলো। উৎক্ষেপণের পরপরই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়।

এর আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উসকানিমূলক পদক্ষেপ না নিতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাত্র একদিন আগে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলে, তারা পরমাণু হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি মোকাবেলায় করনীয় নিয়ে আলোচনা করতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন।

দেশটি ইতোমধ্যেই পাঁচটি পরমাণু পরীক্ষা ও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থান নিয়ে বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় তার দেশ একাই ব্যবস্থা নিতে সক্ষম।ওদিকে চীন কোরীয় উপদ্বীপে যে কোন সময় যুদ্ধ বেঁধে যাওয়ার আশংকা প্রকাশ করে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়াকে শান্ত থাকার আহবান জানিয়েছে।

আপনার মতামত লিখুন :