ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের শ্রীনগরে একটি সেনাবহরে সন্ত্রাসীদের হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে।

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০১৬

স্টাফ রির্পোটার: এনডিটিভির খবরে বলা হয়, শনিবার পামপর শহরের শ্রীনগর-জাম্মু মহাসড়কে এই হামলায় আরও অন্তত দুই সেনা আহত হয়েছেন।

ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে জাম্মু ও কাশ্মিরের পুলওয়ামা জেলার পামপর শহরের কাদলাবালে এলাকায় সেনাবহরের উপর একদল বন্দুকধারী হামলা চালায়।

হামলাকারীরা মোটরসাইকেলে করে আসে এবং নির্বিচারে গুলি চালিয়ে পালিয়ে যায় বলে খবর প্রকাশ করেছে স্থানীয় কয়েকটি গণমাধ্যম।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা এনডিটিভিকে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলের আশেপাশের আবাসিক এলাকা ঘিরে রেখেছে এবং হামলাকারীদের ধরতে সেখানে তল্লাশি অভিযান চলছে।

আপনার মতামত লিখুন :