যুক্তরাজ্যে সিরিজ হামলা,হামলাকারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ঃ>>>>
লন্ডনে সন্ত্রাসী হামলায় হামলাকারীসহ নিহত ৯
লন্ডনে সন্ত্রাসী হামলায় তিন হামলাকারীসহ নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা। হামলায় কমপক্ষে আরও ৩০ জন আহত হয়েছেন।
রোববার (০৪ জুন) বাংলাদেশ সময় ভোর পৌনে ৪টার দিকে এ হামলা হয়। ঘটনার পর লন্ডন ব্রিজে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে
এক প্রত্যক্ষদর্শী জানান, ‘একটি ভ্যান ব্রিজের ওপর পথচারীদের ওপর আঘাত হানে। সেটি ব্রিজ থেকে দ্রুত বেগে দক্ষিণ দিকে যাচ্ছিল।’
ক্যাফেতে থাকা আরেকজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘ব্রিজের দক্ষিণ দিকে বোরো মার্কেটে একজন মানুষ ছুরি নিয়ে প্রবেশ করেন এবং দু’জনকে ছুরিকাঘাত করেন। এ সময় খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয়।
এছাড়া বিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, লন্ডনের ভয়ানক ঘটনাটি সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম হিসেবে দেখা হচ্ছে। এ নিয়ে সরকারের শীর্ষ নিরাপত্তা পরমর্শকদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন তিনি।
প্রসঙ্গত, গত মাসে ম্যানচেস্টার অ্যারেনায় মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডের কনসার্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ২২ জন নিহত হন। পরে এ মর্মান্তিক আত্মঘাতী হামলার দায় স্বীকার করে নেয় আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
গত মার্চে ব্রিটিশ পার্লামেন্ট ভবনের বাইরে অধিবেশন চলাকালীন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। যা নিয়ে পুরো বিশ্বে তোলপাড় লেগে যায়। ওই হামলায় পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত হন।



