নিপীড়িত শরণার্থী রোহিঙ্গাদের কাছে চমকপ্রদ সুখবর নিয়ে হাজির ইইউ !
মায়ানমার নিরাপত্তা বাহিনীর নিপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য একটি বড় সুখবর! তাদের নিয়ে ভাবছে আন্তর্জাতিক মহল।
ইউরোপিয় ইউনিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণভয়ে মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য প্রায় তিন লাখ ইউরো বা আড়াই কোটি সমপরিমাণ অর্থ সহায়তা।
ইউরোপিয় ইউনিয়ন জানাচ্ছে, রোহিঙ্গাদের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি সহায়তা, থাকার ব্যবস্থা, নিরাপদ পয়োনিষ্কাষণ পদ্ধতি ও গরম কাপড় সরবরাহ করা হবে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতে শরণার্থীদের মধ্যে সবচেয়ে নাজুক জনগোষ্ঠিকে নগদ সহায়তাও দেয়া হবে। অত্যাচার-নির্যাতন পরবর্তী মানসিক পরিস্থিতি সামাল দিতেও তাদের সহায়তা দেয়া হবে জানাচ্ছে ইইউ।
এ বিষয়ে ইউরোপীয় কমিশনের মানবিক সহায়তা বিভাগ বা ইসিএইচও’র প্রধান রোমান ম্যাচের বলেছেন, “সম্প্রতি নাফ নদী পেরিয়ে বাংলাদেশে যে রোহিঙ্গা পরিবারগুলো আশ্রয় নিয়েছে তারা সাথে করে কিছুই নিয়ে আসতে পারেনি। এ কারণে তাদের কাছে মানবিক সহায়তা পৌঁছানো খুব জরুরি”।
“ইউরোপীয় কমিশন থেকে দেয়া সহায়তা কেবলমাত্র রোহিঙ্গাদের জরুরি প্রয়োজনই মেটাবে না, বরং মানসিকভাবেও তাদের সাহায্য করবে”।



