ইতালিতে ভবন ধসের ঘটনায় নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির দক্ষিণের শহর নেপলসে ভবন ধসে আটজন নিহত হয়েছেন। শুক্রবার ভবনটি ধসে পড়লেও শনিবার মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকর্মীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৬টা ২০ মিনিটে ধসে পড়ে ভবনটি । চারতলা আবাসিক ভবনটি ১৯৫০ সালে নির্মাণ করা হয়েছিল। শুক্রবারই উদ্ধারকর্মীরা জানিয়েছিলেন, ভবনের আট বাসিন্দা এ ঘটনার পর নিখোঁজ রয়েছেন।
অগ্নি নির্বাপন বাহিনীর মুখপাত্র লুকা কারি বলেছেন, ‘ আমরা সবগুলো দেহ উদ্ধার করেছি। তাদের সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে।’
তিনি জানান, উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। নিহতদের মধ্যে দুই সহোদর রয়েছে। এদের একজনের বয়স ১৪ এবং অপরজনের আট। ভবনটি ধসে পড়ার কারণ খতিয়ে দেখতে স্থানীয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে।



