সিঙ্গাপুরে তেলবাহী ট্যাংকারের সঙ্গে মার্কিন রণতরীর সংঘর্ষ, ১০ নাবিক নিখোঁজ

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:১৫ এএম, ২১ আগস্ট ২০১৭

স্টাফ রির্পোটাির:>>>

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ তেলবাহী ট্যাংকারের সঙ্গে সংঘর্ষে ডুবে গেছে। এতে মার্কিন নৌবাহিনীর ১০ কর্মকর্তা নিখোঁজ হয়েছেন। আহত হয়েছেন পাঁচ নাবিক।

 

দক্ষিণ চীন সাগরের সিঙ্গাপুর উপকূলে আজ সোমবার ২১ আগস্ট ভোর ৫টা ২৪ মিনিটে ইউএসএস জন ম্যাককেইন নামে ওই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটির সঙ্গে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকারটির এ সংঘর্ষ হয়।

 

উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের তুমুল উত্তেজনার মধ্যে ঘটা এই ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় ও মার্কিন কর্তৃপক্ষ। এছাড়া ১০ নৌসেনার অনুসন্ধানে সাগরে চলছে তল্লাশি।

 

আপনার মতামত লিখুন :