টিভিতে সংবাদ দেখে বুঝলেন তিনি ধনী
স্টাফ রিপোর্টার:>>>
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাসিন্দা জেমি স্মিথ অর্ধশতাব্দী ধরে লটারির টিকিট কিনছেন কিন্তু কোনদিন তার ভাগ্যের শিঁকে ছেঁড়েনি। তারপরও নিয়মিত লটারির টিকিট কিনেন। তবে বেশিরভাগ সময়ই সেই টিকিট আর মিলিয়ে দেখা হয় না। এমনই একটি টিকিট কিনেছিলেন গত বছর। লটারির ফলাফল ঘোষণা করা হয় গত বছরের ২৫ মে। কিন্তু সেটি কিনার পর যে জামার পকেটে রেখে দিয়েছিলেন সেটি সেখানেই পড়ে ছিল। পুরনো সেই জামাটির কথাও ভুলে গিয়ে ছিলেন তিনি।
সেদিন ঘরে বসে টিভির খবরে সেই লটারির বিজয়ী টিকিটটি নিয়েই বলা হচ্ছিল। খবরে বলা হয়, এখনো পর্যন্ত বিজয়ী নম্বরটি নিয়ে কেউ হাজির হয়নি। আর কিছু দিনের মধ্যে বিজয়ী না আসলে সেটি বাতিল হয়ে যাবে। এ ঘোষণা শোনার পর তার নিজের কাছে থাকা টিকিটটির কথা মনে পড়ল। কৌতূহলবশত টিকিটটি নম্বর বিজয়ী নম্বরের সঙ্গে মেলাতে গিয়ে খুশিতে লাফিয়ে ওঠেন। ২৪ মিলিয়ন ডলার যা কি না ২০০ কোটি টাকার সমপরিমাণ অর্থের মালিক এখন জেমি স্মিথ। লটারি জেতার পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, আমি প্রায়ই বলতাম উপযুক্ত সময়েই আমি লটারির টিকিট মিলিয়ে দেখবো।-ইউপিআই



