নতুন করে ১৮জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ হাইকোর্টে
স্টাফ রিপোর্টারঃ>>>
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শপথ গ্রহণের দিন থেকে পরবর্তী দুই বছরের জন্য তাদের এ নিয়োগ কার্যকর করা হবে।
নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতিদের মধ্যে রয়েছেন- ঢাকার জেলা ও দায়রা জজ কুদ্দুস জামান, আইন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত
অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা জজ আদালতের বিচারক কামরুল ইসলাম মোল্লা।
রাষ্ট্রপতির অনুমোদনের পর নবনিযুক্ত বিচারপতিদের তালিকা বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্টার কার্যালয়ে পাঠায় আইন মন্ত্রণালয়।
এর মধ্য দিয়ে দীর্ঘ তিন বছর পর উচ্চ আদালতে নতুন করে বিচারক নিয়োগ দেওয়া হলো।



