শ্রদ্ধা জানাতে গিয়ে সমলোচনার মুখে খালেদা জিয়া !!!
স্টাফ রির্পোটার:রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে পুষ্পাঞ্জলি রেখে ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন, সেখানে উঠে হুড়োহুড়ি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার দলের অন্য নেতারা।
তাদের বাধা দিয়ে থামাতে পারেননি স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বরত রোভার স্কাউটসের সদস্যরা। হুড়োহুড়ির এ ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলে সেখানে লাখো মানুষের ঢল নামে। সাধারণ জনতা বেদীর পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন। তাদের শ্রদ্ধার ফুলগুলোও মূল বেদীতে এনে জড়ো করে রাখতে থাকেন রোভার স্কাউটসের সদস্যরা।
রাত ১টা ২০ মিনিটের পর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢোকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাত ১টা ২৫ মিনিটের দিকে হুড়োহড়িতে শহীদ মিনারের মূল বেদীতে উঠে যান খালেদা জিয়া ও তার দলের অন্য নেতারা। এরপর সেখানেই ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এসময় ধাক্কাধাক্কিতে বিএনপির কয়েকজনকে শ্রদ্ধার ফুলও পদদলিত করতে দেখা যায়।
এতে সেসময় রোভার স্কাউটসের একজন সদস্যকে বলতে শোনা যায়, ‘শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কী করছেন?’



