ক্ষমতাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করলে দেশের কোনো উন্নয়ন হয় নাঃ শেখ হাসিনা
স্টাফ রির্পোটারঃ>>>>>>
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতাকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করলে দেশের কোনো উন্নয়ন হয় না। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। তবে গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে।
বৃহস্পতিবার শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমিতে আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী আরো বলেন, সরকারি কর্মকর্তাদের দেশের মানুষকে ভালোবেসে দায়িত্ব পালন করতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশে দারিদ্র্যের হার ২১ শতাংশে নামিয়ে এনেছি। ২০০৯ সালে ৩২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন দিয়ে সরকারের কার্যক্রম শুরু করেছিলাম। এখন আমরা ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। দেশের ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। আমরা যে লক্ষ্য নিয়ে কাজ করছি, প্রতি ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালবো।



