হাওরে গিয়ে শুধু হিন্দুদেরকেই ত্রাণ দিলেন শেখ হাসিনা ?

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১২:১৬ এএম, ০৩ মে ২০১৭

বিশেষ প্রতিনিধি>>>

গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরাঞ্চলের মানুষের দুর্দশা দেখতে যান। সেখানে গিয়ে বিভিন্ন সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসেন। এবং বেশ কিছু মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে ত্রাণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণ করেন শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী উচ্চ ‍বিদ্যালয় মাঠে। সেখানে শেখ হাসিনা জানান, হাওরের বন্যাকবলিত এলাকায় বিতরণের জন্য তিন হাজার ৫২৪ মেট্রিক টন চাল এবং নগদ ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় প্রতি পরিবারকে মাসে ৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।

এই ত্রাণ বিতরণের খবর ও ছবি ছাপিয়েছে বিভিন্ন সংবাদমাধ্যম। এর মধ্যে বিডিনিউজ ও ডেইলি স্টার একাধিক ছবি ছাপিয়েছে যেসব ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর কাছ থেকে যেসব মহিলা লাইন ধরে ত্রাণ নিচ্ছেন তাদের সবার হাতে শাখা বা কপালে সিঁদুর পরা। এছাড়া সমাবেশের সামনে বসে থাকা মহিলাদের বেশিরভাগের হাতে শাখা, কপালে সিঁদুর দেখা যাচ্ছে।

এসব ছবি দেখে সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন করছেন, বাংলাদেশের জনসংখ্যার আনুপাতিক হারে ৯০ শতাংশের বেশি হলেন মুসলমান। আর হিন্দু ৮ শতাংশের মতো। হাওরাঞ্চলেও এই অনুপাতের এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। কিন্তু প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণের ছবি দেখে বুঝা যাচ্ছে তিনি শুধু হিন্দুদেরকে ত্রাণ দিতে সেখানে গিয়েছিলেন। কিন্তু এর অর্থ কী? মুসলমানদেরকে হিন্দুদের পাশাপাশি নিজের হাতে ত্রাণ দিলে সমস্যা কি শেখ হাসিনার? নাকি হাওরে কোনো মুসলমান মানুষ দুর্গতির শিকার হয়নি?

আপনার মতামত লিখুন :