নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়- হাছান মাহমুদ

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৭:০০ পিএম, ০৪ মে ২০১৭

নিজস্ব প্রতিবেদক :>>>>> আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি আলোচনার জন্য অনুনয়-বিনয় করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আলোচনার জন্য আমরাও প্রস্তুত, কিন্তু সহায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

‘আমরা আলোচনা করতে চাই’- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, গত জাতীয় নির্বাচনের আগে শেখ হাসিনা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেসময় বিএনপি নেত্রী খালেদা জিয়া আমাদের নেত্রী শেখ হাসিনাকে অশালীন ভাষায় কথা বলেছিলেন। এতে দেশবাসী হতবাক হয়েছিল। এখন আবার আলোচনার জন্য তারা অনুনয়-বিনয় করছেন ।

তিনি বলেন, দেশ ও জাতির উন্নতির জন্য যুদ্ধাপরাধীছাড়া সবার সঙ্গে আলোচনায় বসতে আমরা প্রস্তুত  আছি।

আওয়ামী লীগের অন্যতম এ মুখপাত্র বলেন, সংবিধানে সহায়ক সরকার নামে কিছু নেই। নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকারের অধীনে নয়। তবে নির্বাচনের সময় এ সরকারই ক্ষমতায় থাকবে ।

আপনার মতামত লিখুন :