বাহরাইনে ঈদ-এ-মিলাদুন্নবীতে দোয়া মাহফিল
বাহরাইনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ ডিসেম্বর) দেশটির আরাদ শিল্প এলাকায় বাদ এশা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আয়োজক সফি উদ্দীন (সিআইপি) বাংলানিউজকে জানান, আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ (সা.) হলেন আল্লাহ এবং মানবজাতির মধ্যে যোগসূত্র। রাসূলকে (সা.) ভালোবাসা ঈমানের অপরিহার্য অংশ। কেউ যদি সর্বশক্তিমাণ আল্লাহকে ভালোবাসতে চান তবে তাকে অবশ্যই মোহাম্মদকে (সা.) অনুসরণ করতে হবে। তার মতো হয়ে চলতে হবে।
এ সময় মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া করা হয়।



