মালদ্বীপ ফেনী সদর সমবায় সমিতির কমিটি গঠিত
নিজস্ব প্রতিবেদকঃ>>>>
“আমাদের স্বপ্ন আমরা মিলে মিশে বাস্তবায়ন করব” এ স্লোগানকে সামনে রেখে মালদ্বীপ ফেনী সদর সমবায় সমিতির গতকাল সকালে সাধারণ সভায় কমিটি গঠিত হয়। এতে আনোয়ার হোসেন ভূঁইয়াকে সভাপতি, আনোয়ার হোসেন খোকনকে সহ-সভাপতি, মোঃ জাফরকে সাধারন সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। এছাড়া অন্যান্য পদে আছেন, মো: সেলিম যুগ্ম সাধারণ সম্পাদক, মো: হাসান সাংগঠনিক সম্পাদক, মো: আবু সফিয়ান কোষাধ্যক্ষ, মো: মমিন দপ্তর সম্পাদক, আমান উল্যাহ প্রচার সম্পাদক, এমরানুল হক সহ প্রচার সম্পাদক। এ কমিটি আগামী এক বছর পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করবেন।



