যুক্তরাষ্ট্রের ধনী প্রেসিডেন্টরা: ১১-৫১ মি. ডলারের সম্পত্তি যাদের
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সি জয়ে একটা টাকার খেলা চলে। যার গাঁটের জোর যত বেশি তার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে তার চেয়ে বেশি গুরুত্ব পায় তহবিল সংগ্রহ। যে যত বেশি তহবিল গঠন করতে পারেন ততই তার হোয়াইট হাউজে যাওয়ার পথ সুগম হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানেই ধনী, সে কথাটি বলা যাবে অনায়াসে। এদের মধ্যে কারও হাতে অর্থ কম, কারো বেশি… এই যা|
যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের সম্পদ ১৩ মিলিয়ন ডলারের কোটায়। হলিউডের সফল অভিনেতা রিগ্যান জেনারেল ইলেক্ট্রিকের মুখপাত্র হওয়ার এবং প্রেসিডেন্সির দায়িত্ব নেওয়ার আগেই ৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। আর প্রেসিডেন্সি ছেড়ে তিনি বই লিখে অর্থ আয় করেন বিপুল অংকের।



