গুগলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে প্রযুক্তিতে সম্পৃক্ত নারী সম্মেলন

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:১৬ পিএম, ০৭ মার্চ ২০১৭

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় প্রযুক্তিতে নারীদের সাফল্যের গল্প তুলে ধরতে গুগলের বাংলাদেশে নারীদের প্রযুক্তিতে অংশগ্রহণমূলক কার্যক্রম গুগল ওমেন টেকমেকার বাংলাদেশ।
সোমবার জিডিজি ঢাকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রেনিয়ার ল্যাব, গুগল ডেভেলপার গ্রুপ(জিডিজি) ঢাকা ও গুগল ওমেন টেক মেকার যৌথ আয়োজনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত হবে “ইন্টারন্যাশনাল ওয়মেন্স ডে সেলিব্রেশন ২০১৭”।
অংশীদার হিসেবে আছে ইএমকে সেন্টার। আয়োজনের সহযোগী হিসেবে থাকবে ইন্টারনেটে কেনাকাটার সাইট বিক্রয় ডটকম।
সকাল ৯ টায় নারীদের নারীদের সম্মেলন শুরু হয়ে চলবে বেলা দুটা পর্যন্ত। সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।
বর্তমান প্রযুক্তি এবং স্টার্টআপ সম্পর্কে নারীদের অংশগ্রহণ কে আরও বাড়ানোর জন্য এখানে বিশেষভাবে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা। পাশাপাশি ওমেন ডেভেলপমেন্ট প্যানেল ডিসকাশন, টেকটক, ক্যারিয়ার প্লানিংয়ের উপর অধিবেশন অনুষ্ঠিত হবে এই সম্মেলনে।
গুগল ওমেন টেকমেকার বাংলাদেশের কর্মসূচী প্রধান রাখশান্দা রুখাম বলেন, “বিশ্বব্যাপী প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করে যাচ্ছে গুগল। এবছর প্রথম বারের মত বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবসে গুগল বাংলাদেশে নারী সম্মেলন আয়োজন করছে।”
রাখশান্দা জানান, ওমেন টেকমেকার বাংলাদেশ হ্যাকাথন, ওয়ার্কশপ, টেকটক সহ ৪০টিরও বেশি ইভেন্ট আয়োজন করেছে। এ বছর সারা দেশব্যাপী ২০ টি বিশ্ববিদ্যালয় এ নারীদের জন্য বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হবে।
রেজিস্ট্রেশন লিঙ্ক  https://goo.gl/6El9aN, অংশগ্রহণ করতে চাইলে প্রথমে অনলাইনে নিবন্ধন করতে হবে।

আপনার মতামত লিখুন :