সোনাগাজীর চরবদরপুরে প্রবাসীর জমি জবর দখল থানায় অভিযোগ
নিজস্ব প্রতিনিধি : সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের সৌদি প্রবাসী আবু সুফিয়ানের জমি জবর দখল করার অভিযোগ উঠছে।
এ ঘটনায় আজ ১০ ফেব্রুয়ারী আবু সুফিয়ানের স্ত্রী হোসনেয়ারা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
১০ ফেব্রুয়ারী সকালে চর্মজ ইউনিয়নের চরবদরপুর গ্রাম এ ঘটনা ঘটেছে।
সূত্রে জানা গেছে চরবদরপুর গ্রামের সৌদি প্রবাসী আবু সুফিয়ানের ক্রয় কৃত জমিতে পাশ্ববর্তী পাইকপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে আবুল মহুরী,তার স্ত্রী দেলোয়ারা গেগম গংরা ১০ ফেব্রুয়ারী সকালে অজ্ঞাত নাম ১৩/১৫ জন সন্ত্রাসী নিয়ে প্রকাশ্যে দিনের বেলায় মহড়া দিয়ে আবু সুফিয়ানে ক্রয় করা জমি যা চরবদরপুর মৌজার জেএল নং-০১২, খতিয়ান নং-৫৭৫ এর দাগ নং-১২১৬ এর ১০ শতক ভূমি তে জবর দখল করার চেষ্টা করে। এসময় আবু সুফিয়ানের স্ত্রী ও পরিবারের সদস্যরা বাধা দিলে ভাড়া করা সন্ত্রাসীরা তাদেরকে প্রাণ নাশাের হুমকও দেয়। একপর্যায়ে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ দিকে অজ্ঞাত নামা সন্ত্রাসীদের ভয়ে প্রবাসী আবু সুফিয়ানের পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তা হীনতায় রয়েছে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ কামরুল ইসলাম জানান, জমি জবর দখলের অভিযোগে লিখিত একটি অভিযোগ দায়ের করেছে বিষয়টি তদন্ত করতে একজন এসআই কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

