ফিল্মটি ইতমধ্যে প্রাণ ফ্রুটোর ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এতে একজন ফুটবল প্রেমী তরুণের চরিত্রে অভিনয় করেছেন সৌভিক। আর সিলেটি তরুণীর চরিত্রে দেখা গেছে এলভিনকে, যে বেড়ে উঠেছে লন্ডনে। সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে তরুণীটি। সৌভিক ভালোবেসে তাকে ‘হাতির বাচ্চা’ বলে ডাকে। আর এ নিয়ে দু’জনের মধ্যে চলে খুনসুটি।
শর্টফিল্মটি ফেইসবুক পেইজে (www.facebook.com/pranfrooto) দেখা যাবে। এছাড়াও ভালোবাসা দিবস উপলক্ষে মঙ্গলবার রাত ৭:৪০ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে।