‘শাকিব আই লাভ ইউ’ ‘দেব আই লাভ ইউ’ এর নকল নয় তো?

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:০০ পিএম, ০৫ মে ২০১৭

বিনোদন প্রতিবেদক:>>>>>

গতবছর কলকাতায় ‘দেব আই লাভ ইউ’ নামে একটি ছবি মুক্তি পায়। চাঁপা নামের এক কিশোরী নায়ক দেবের অনেক বড় ভক্ত। চাঁপা একটি ছোটো শহরের নিম্নবিত্ত পরিবারের মেয়ে।

চাঁপা মনে প্রাণে ভালোবাসে টলিউড সুপারস্টার দেবকে। ঘুমেও দেবকে স্বপ্ন দেখে। এমনকী, ঘুম থেকে উঠেও দেবেরে কথা ভেবে কাটিয়ে দেয় গোটা দিন। কিন্তু, চাঁপার পরিবারের ঘোর আপত্তি এতে। মেয়েকে অনেকবার বারণও করেছে তারা। কিন্তু, কে শোনে কার কথা!

এমন অবস্থায় একদিন চাঁপা ঠিক করে তার বাবা মাকে ছেড়ে কলকাতায় গিযে দেবের সঙ্গে দেখা করবে সে। কিন্তু বিধি বাম! দেবের নায়িকা হওয়া তো দূরের কথা, এক্সট্রাশিল্পী হিসেবে কাজ জুটে তার। একটা সময় নানান প্রতিকূলতার মধ্যে পড়তে হয়। জায়গা হয় হাসপাতালে। ‘দেব আই লাভ ইউ’ ছবির গল্পটি ছিল সেরকমই।

এবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের এক ভক্তের গল্প নিয়ে তৈরি হতে যাচ্ছে ‘শাকিব আই লাভ ইউ’ নামে সিনেমা! পরিচালনা করবেন সায়মন তারিক। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে বুধবার নামটি নিবন্ধন করেছেন এ পরিচালক।

এ মাসের শেষের দিকে ছবিটির শুটিং শুরু হবার কথা। ছবিতে শাকিব খানকে চান তারিক। তিনি বলেন, ‘শাকিবের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। আশা করছি তিনি ছবিটিতে অভিনয় করবেন’।

ছবিটি কলকাতার ‘দেব আই লাভ ইউ’র কপি কিনা এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে ছবিটি। মেয়েটি মৃত্যুর মুখোমুখি হয়েও একবারের জন্য শাকিবকে দেখতে চায়। বাস্তবে মেয়েটি মারা যায়। কিন্তু ছবিতে আমরা মারা যাবার বিষয়টি রাখবো না।

আপনার মতামত লিখুন :