নববর্ষের সময়টা একসঙ্গেই কাটাতে যাচ্ছেন দীপিকা-রণবীর!
বিনোদন ডেস্ক – নববর্ষের সময়টা একসঙ্গেই কাটাতে চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। শোনা যাচ্ছে, তাঁরা নাকি ছুটি কাটতে যাচ্ছেন।
তবে কোথায়, কবে, সেবিষয়ে কোনও খবর এখনও প্রকাশ পায়নি। ছুটিটা গোপনেই কাটাতে চান তাঁরা।
এবছরের প্রথমদিকে শোনা গিয়েছিল রণবীর সিং আর দীপিকা পাড়ুকোন তাঁদের সম্পর্কের কথা ঘোষণা করে দেবেন। কিন্তু তা হয়নি। কোনও কারণে সম্পর্কের কথা ঘোষণা করেননি তাঁরা। অবশ্য দীপিকা বা রণবীর কেউই কোনওদিন প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা সম্পর্কে আছেন। কিন্তু তাঁদের সম্পর্কের কথা মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিছুদিন আগে মুকেশ আম্বানির পার্টিতে রণবীর ও দীপিকাকে হাত ধরাধরি করে দেখা গেছে।
একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নিতে স্টেজে যাওয়ার আগে দীপিকাকে গালে চুমু খেয়ে যান রণবীর। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরালও হয়। কফি উইথ করণে রণবীর দীপিকাকে “ম্যারেজ ম্যাটেরিয়াল” বলেন। প্রকাশ পাড়ুকোনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “ওরা অ্যাডাল্ট। ওরা জানে ওরা কী করছে। দীপিকা নিজের সিদ্ধান্ত নিজে নেবে। বাবা হিসেবে আমি ওকে সেই স্বাধীনতা দিয়ে রেখেছি। এক্ষেত্রেও এ সেটাই করবে, ও যেটা চায়। ”
এখন দীপিকা দু’জনেই পদ্মাবতীর শুটিং করছেন। কিন্তু শোনা গেছে, তিনি নাকি শুটিং থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন। ছবির প্রথম শিডিউলে রণবীরের কোনও শুট ছিল না। ৩ জানুয়ারি ছবির সেকেন্ড সিডিউলের শুটিং শুরু হবে। তার আগে ছুটিটা তাঁরা একসঙ্গেই কাটাবেন বলে ঠিক করেছেন।
পরের বছর জানুয়ারি মাস দীপিকার কাছে খুব গুরুত্বপূর্ণ। ওইমাসেই রিলিজ করছে xXx: দা রিটার্ন অফ জেন্ডার কেজ। ২০ জানুয়ারি রিলিজ করবে ছবিটি। সামনে রণবীর সিংয়ের কোনও ছবি রিলিজ় নেই। এমাসের প্রথম দিকে রিলিজ় করেছে বেফিকরে। ছবিটি বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। পদ্মাবতীর রিলিজ় ২০১৭-র শেষের দিকে। ছবিটিতে রণবীর ও দীপিকা ছাড়াও অভিনয় করছেন শহিদ কাপুর।



