‘শুটিংয়ে গণ ধর্ষণের ওই দৃশ্যটার কথা মনে পড়লেই আতঙ্কিত হয়ে পড়তাম
বিনোদন ডেস্ক – আলিয়া ভাট অভিনীত ‘উড়তা পাঞ্জাব’ ছবিটি ড্রাগ এডিক্টের সচেতনতার উদ্দেশ্য নিয়ে নির্মান হয়। এই ছবিতে অনেক সাহসী ভুূমিকায় দেখা যায় আলিয়াকে। তবে ওই ছবির একটি দৃশ্য অনেকদিন আলিয়াকে অস্বস্তি রেখেছিলো। দৃশ্যটি ছিলো গণ ধর্ষণের। সে দৃশ্য দেখে অনেকেই ভয়ে চোখ ঢেকে ফেলেছিলেন। সেই দৃশ্যে অভিনয় করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হয়েছিল আলিয়ার?সম্প্রতি একটি সাক্ষাত্কারে আলিয়া জানান, ওই দৃশ্যে অভিনয় করা তাঁর পক্ষে মোটেই সহজ ছিল না। কিন্তু চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে সে দৃশ্যে রাজি হয়েছিলেন তিনি। আলিয়া বলেন, “আমি স্পটে গেলাম। শুটিং শুরু হল। আমি কাজ করলাম। পরিচালক কাট বললেন, সব ঠিকঠাক ভাবেই মিটে গেল! আমি আমার ঘরে ফিরে এলাম। কিন্তু…আমার ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। আমি জানতাম যে এটা শুটিং, তাই চুপ করে ছিলাম!
কিন্তু তা-ও আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না।” আলিয়া জানান এর পর বেশ কয়েক দিন অদ্ভুত একটা অস্বস্তির মধ্যে কাটাতে হয়েছে তাঁকে। শুটিংয়ে ওই দৃশ্যটার কথা মনে পড়লেই আতঙ্কিত হয়ে পড়তেন তিনি। এ সবের মধ্যেই কাজ করে গিয়েছেন। সকলের সঙ্গে কথাও বলতে হত স্বাভাবিক ভাবে।
আলিয়ার মতে, “আমি আমার কাজকে খুব ভালবাসি। এটা ঠিক যে, ওই সময় আমার অদ্ভুত মানসিক পরিস্থিতি ছিল। কিন্তু তার চেয়েও অদ্ভুত, ওই পরিস্থিতিতে সকলের সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে যেতে হচ্ছিল সমানে!”



