ইনিই আমিরের খানের সেই প্রথম স্ত্রী
বিনোদন ডেস্ক:>>>>
এক সময়ের সুন্দরী ছিলেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে ছিলো সামান্য সংযোগ। আশির দশকের ব্লকবাস্টার ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু এতোকিছুর পরও তার বড় পরিচয় ছিলো তিনি বলিউড সুপারস্টার আমির খানের স্ত্রী। কথা হচ্ছে আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তকে নিয়ে।
তবে চমকপ্রদ ব্যাপার হলো- এখন একেৃৃবারে বদলে গিয়েছেন আমির খানের প্রথম স্ত্রী রিনা দত্ত। তার আগের চেহারার সঙ্গে বর্তমান চেহারার কোনও মিলই নেই এখন।
শিশুশিল্পী হিসেবে কাকা নাসির হুসেনের পরিচালিত ‘ইয়াদো কি বারাত’ ছবিতে অভিনয় করেছিলেন আমির। এরপর নতুন করে তৈরি হচ্ছিলেন বলিউডে নিজের উপস্থিতি জানান দেওয়ার জন্য। সেই সময়ে রিনার প্রেমে পড়েন মিস্টার পারফেকশনিস্ট।
১৯৮৮-তে ‘কেয়ামত সে কেয়াতম তাক’-এ অভিনয়ের সুবাদে সুপারস্টার হয়ে ওঠেন আমির। সেসময় তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চাও শুরু হয়।
১৯৯৯ সালে দেওয়া এক সাক্ষাৎকারে রিনার সঙ্গে প্রেমের কথা নিজে মুখে স্বীকার করে আমির জানিয়েছিলেন, রিনা ছিলেন তার প্রতিবেশীর মেয়ে। দুই পরিবারের বাসস্থান ছিলো পাশাপাশি। আমিরের ঘর ও রিনার ঘরের জানলা ছিলো একেবারে মুখোমুখি। রিনাকে দেখার জন্য জানলায় দাঁড়িয়ে থাকতেন আমির। দেখতে দেখতে কখন যে মেয়েটিকে ভালোবেসে ফেললেন! প্রস্তাব দিলেন রিনাকে। কিন্তু রিনা আমিরের ভালোবাসা স্বীকার করতে নারাজ ছিলেন। বারবার অনুরোধেও মেয়েটির মন গললো না। শেষে নিজের রক্ত দিয়ে প্রেমপত্র লিখলেন আমির। সেই প্রেমপত্রই রিনার মন জয় করে ফেললো।
আমির-রিনার দাম্পত্য জীবনের প্রথম কয়েক বছর সুখেই কাটে। জুনায়েদ এবং ইরা নামের দুই সন্তান রয়েছে তাদের। তবে, ২০০১ সালে ‘লগান’ ছবির মুক্তির সময় বর্তমান স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে পরিচয় হয় আমিরের। তারপর ভালোবাসায় গড়ায়। পরে ২০০২ সালে রিনাকে তালাক দেন আমির।



