দঙ্গল’ ছাড়িয়ে যেতে পারে আমিরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘পিকে’কেও!

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ১০:০৭ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, তৃতীয় দিনে শুধুমাত্র ভারতে ‘দঙ্গল’ এর আয় ৪২ কোটি ৩৫ লাখ রুপি। বলিউডের বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছেন, “দঙ্গল বক্স অফিসে সেঞ্চুরি হাঁকিয়েছে। রবিবারের আয় ছিল অসাধারণ, সব রেকর্ড ভেঙ্গে ফেলছে সিনেমাটি। তৃতীয় দিনে আয় করেছে ৪২ কোটি ৩৫ লাখ রুপি। সিনেমাটির মোট আয় ১০৬ কোটি ৯৫ লাখ রুপি।”

আপনার মতামত লিখুন :