ভারত তোমার প্রতীক্ষা করছে ভিন- দীপিকা।

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০৫:০৩ পিএম, ০৫ জানুয়ারি ২০১৭

ভারতেই প্রথম মুক্তি পাবে দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড সিনেমা ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’। সেই উপলক্ষে ভারতে আসছেন ভিন ডিজেল। তার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করছেন দীপিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দিতে একটি টুইট করেছেন দীপিকা। সেখানে তিনি লিখেছেন, ‘ভারত তোমার প্রতীক্ষা করছে ভিন। তাড়াতাড়িই দেখা হবে। ১২ ও ১৩ জানুয়ারি। আমাদের সবার পক্ষ থেকে তোমাকে অনেক ভালোবাসা।’

সূত্রের খবর, বিমানবন্দরে ভিন ডিজেলকে আপ্যায়ন করার জন্য উপস্থিত থাকবে ব্যান্ডপার্টি ও ফুলের মালা। সমস্ত বিষয়টি দেখাশোনা করছেন দীপিকা স্বয়ং। ভিনের আপ্যায়নে কোনও কমতি তিনি রাখতে চান না। ভিন যাতে উষ্ণ অভ্যর্থনা পান, তার জন্য সবরকম আয়োজনই করছেন দীপিকা। ভিন ডিজেলের জন্য ভারতীয় সুস্বাদু খাবারেরও আয়োজন থাকছে। এছাড়া আরও অনেক কিছু প্ল্যান করেছেন দীপিকা। ভিনের থাকার জায়গা হিসেবে সেন্ট্রাল মুম্বাই ও কোলাবার দু’টি হোটেল ঠিক করা হয়েছে। অতিথির সম্মানার্থে একটি পার্টিরও আয়োজন করেছেন দীপিকা।

‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’ পরিচালনা করছেন ডি জে কারুসো। ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসবে ছবিটি। ভারতেই ছবিটি সর্বপ্রথম মুক্তি পাবে। তারপর মুক্তি পাবে বিশ্বের অন্য দেশগুলিতে। ছবিতে সেরেনার চরিত্র অভিনয় করছেন দীপিকা।

আপনার মতামত লিখুন :