হিযবুত নেতা মহিউদ্দিনসহ ৬ জনের বিচার শুরু

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:৩০ পিএম, ২৭ মার্চ ২০১৮

স্টার্ফ রিপোর্টার:

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন আহমেদসহ ছয়জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার এ মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে স্যাগ্রহণের দিন ঠিক করে দেন।
আগামী ২৪ অক্টোবর এ মামলায় স্যাগ্রহণ শুরু হবে বলে জানান রাষ্ট্রপরে অন্যতম আইনজীবী তাপস পাল।
ছয় আসামির মধ্েয ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক মহিউদ্দিন আহমেদ, এমএ ইউসুফ খান, সাইদুর রহমান ও কাজী মোরসেদুল হক অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন।

তারা নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান।
অন্যদিকে দুই আসামি তানভীর আহাম্মদ ও তৌহিদুল আলম চঞ্চল অভিযোগ গঠনের শুনানিতে হাজির না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন।
বিচারক তাদের আবেদন নাকচ করে দিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।লিফলেট ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ২০১০ সালের ১৯ এপ্রিল উত্তরা মডেল থানায় মামলা করেন উপপরিদর্শক আরমান আলী। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় ২০১৪ সালে।সন্ত্রাসবিরোধী আইনের এ মামলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় বিচারক অনুমোদনের জন্য তা ফেরত পাঠান। পরে গত ৬ জুলাই ওই অনুমোদন পাওয়া যায়। ৬ সেপ্টেম্বর আদালত অভিযোগ আমলে নেয়।

মহিউদ্দিন আহমেদ সম্প্রতি হিযবুত তাহরীর সঙ্গে কোনো সম্পর্ক না রাখার ঘোষণা দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এম আমজাদ আলী বলেন, “মহিউদ্দিন ফোর্সড লিভে আছেন। তার বিরুদ্ধে মামলা বিচারাধীন আছে। রায়ের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন :