মওদুদের গুলশানের বাড়িতে চলছে উচ্ছেদ অভিযান

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০২:১০ পিএম, ০৭ জুন ২০১৭

স্টাফ রির্পোটার :>>>>

বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের গুলশানের বাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। সেখানে উপস্থিত আছেন রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গনমাধ্যমকে জানিয়েছেন, রাজউকের একটি দল সেখানে গেছে। পুলিশ সেখানে উপস্থিত আছে।

মওদুদ আহমদ গুলশানের যে বাড়িতে বাস করে আসছেন, সেই বাড়ির বিষয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) গত রোববার পর্যবেক্ষণসহ খারিজ করে দেন আপিল বিভাগ। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, বাড়ি অবশ্যই ছাড়তে হবে। বাড়িটা বর্তমানে নিয়ে নেওয়া সরকারের দায়িত্ব।

আপনার মতামত লিখুন :