ফেনীর বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে পিঠা উৎসব
ফেনী প্রতিনিধি:>>>
ব্যতিক্রমী আয়োজনে উৎসব ও আনন্দমুখর পরিবেশে বুধবার বিকেলে ফেনীতে ছাত্রলীগের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন নিজাম উদ্দিন হাজারী এমপি।
ফেনী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সার্বিক তত্বাবধানে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ বিকম, মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, , সদর উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আফসার আপন, , প্রবীণ আওয়ামী লীগ নেতা ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমেদ চৌধুরী,বালিগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ সহ আরো বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

আরো উপস্থিত ছিলেন ফেনী জেলা সুপার এস.এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী থানার ওসি রাসেদুল খান চৌধুরী।

সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ, ছাত্রলীগ নেতাকর্মী ও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

পিঠা উৎসবে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীরা ,

১ নং ওয়ার্ড় ছাত্রলীগ— মালঞ্চ
২ নং ওয়ার্ড় ছাত্রলীগ—বাঙ্গালীয়ানা
৩ নং ওয়ার্ড় ছাত্রলীগ— কুটুম বাড়ি
৪ নং ওয়ার্ড় ছাত্রলীগ— জয় বাংলা
৫ নং ওয়ার্ড় ছাত্রলীগ– নবান্ন
৬ নং ওয়ার্ড় ছাত্রলীগ— রাঙ্গাপলাশ
৭ নং ওয়ার্ড় ছাত্রলীগ— পানসি
৮ নং ওয়ার্ড় ছাত্রলীগ— কৃষ্ণচূড়া
৯ নং ওয়ার্ড় ছাত্রলীগ— রংধনু

বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে টি স্টলসহ ১০টি স্টল স্থাপন করে। উপস্থিত অতিথিবৃন্দ পিঠার স্টলগুলো ঘুরে দেখেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



