ফেনীতে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা মঙ্গলবার থেকে

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ০৪:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৭

 স্টাফ রির্পোটার : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী গ্রন্থমেলা শুরু হতে যাচ্ছে।

শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) মাঠে আয়োজিত এ মেলা ২১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি (সোমবার)।

প্রতিদিন বিকেল ৪টা থেকে মেলা শুরু হয়ে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। মেলায় বিভিন্ন ধরনের ২৮টি স্টল থাকবে।

আপনার মতামত লিখুন :