ফেনীর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সংগীতা সৌখিন শিল্পী গোষ্ঠীর সৌজন্য সাক্ষাৎ
ফেনী প্রতিনিধি :>>>>
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আলী আফরোজ এর সাথে রোববার সন্ধায় সৌজন্য সাক্ষাত করেছেন সংগীতা সৌখিন শিল্পী গোষ্ঠী সদস্যরা। পরিচালক ও সংগীত শিল্পী জসীমজুয়েল এর নেতৃত্বে অারো উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক ইসমাইল হোসেন চৌধুরি সাকের, সহকারী পরিচালক তসলিম আহম্মেদ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শ্রী মাখন চন্দ্র ঘোষ, সহকারী পরিচালক ছাবের হোসেন, সদস্য মোহাম্মদ মোস্তফা ও জামাল উদ্দিন।



