আজ সেই চিরচেনা ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

GS News 24GS News 24
  প্রকাশিত হয়েছেঃ  ০৩:০৮ পিএম, ০৮ মার্চ ২০১৮

স্টাফ রিপোর্টারঃ>>>

মাত্র কিছুদিন আগেই ঘরের মাঠে বাজে সময় কাটিয়েছে বাংলাদেশ দল। বর্তমানে একটি মাত্র জয় হাসি ফিরিয়ে দিতে পারে বাংলাদেশ সহ সকল টাইগার ভক্তদের মাঝে। সেই সঙ্গে আত্মবিশ্বাসের পালে হাওয়া দিতে পারে মাহমুদউল্লাহ-মুশফিক-তামিম সহ দলের অন্যান্য তরুন দের ও।

 

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার বিপক্ষে খেলতে নামবে মাহমুদউল্লাহর বাংলাদেশ। নিজেদের বাজে সময়ের ইতি টানতে জয়ে চোখ রেখে খেলতে নামবে কোর্টনি ওয়ালশের আজকের দল।

 

শেষ সিরিজে নিজেদের ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিল টিম বাংলাদেশ। তবে সাম্প্রতিক সেই হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছে টাইগাররা।ইনজুরির কারণে দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান না থাকতে পারলেও শক্তিশালী ভারতের বিপক্ষে বেশ সজাগ হয়েই মাঠছে তামিম-মাহমুদউল্লাহ-মুস্তাফিজ সহ সবাই।

 

রোহিত শর্মার নেতৃত্বে নিদাহাস ট্রফির উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়েছে ভারত। তাই বাংলাদেশর বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগের দিনে খেলোয়াড়দের বাৎসরিক বেতন-বোনাস বৃদ্ধির ঘোষণায় কিছুটা চনমনে হয়ে মাঠে নামতে পারে ভারত।

 

চলুন টি-টোয়েন্টিতে এই দুই দলের পরিসংখ্যানের পাতা উল্টে দেখা যাক। বাংলাদেশ ও ভারত এ পর্যন্ত টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে মোটে পাঁচটি। তবে এর মধ্যে একটিতেও জয় পায়নি বাংলাদেশ দল। এর মধ্যে টাইগারদের সেরা উত্তেজনার ম্যাচ ছিল ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১ রানের লজ্জার হার।

 

ভারতীয় দলে বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনির মতো অভিজ্ঞরা না থাকায় মাঠের লড়াইয়ে কিছুটা সহায়তা পেতে পারে বাংলাদেশ। মাঠে নামার আগের দিন বেঙ্গালুরর বিপক্ষে করা সেই ভুলের পুনরাবৃত্তির না করার কথা জানিয়েছেন সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ।

 

দুর্দান্ত পারফরম্যান্সে ২০১৫ বিশ্বকাপ থেকে ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর পর্যন্ত ক্রিকেটে বিশ্বকে নিজেদের জানান দিয়েছিল বাংলাদেশ। কিন্তু দলটির বর্তমান বাজে পারফরম্যান্সে রীতিমত হতাশ টাইগার ভক্তরাও। বাংলাদেশের শেষ ১০টি টি-টোয়েন্টি ম্যাচে জয় আছে মাত্র একটি ম্যাচে। তাই নিদাহাস ট্রফিতে ম্যাচ জিতে আবারও সমর্থকদের হাসি আর নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার অপেক্ষায় টিম বাংলাদেশ।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :