ক্ষমা চাইলেন রুবেল
ম্যাচের প্রথম তিন ওভারে রুবেল হোসেন দিয়েছিলেন ১৩ রান। শিকার করেছিলেন ভারতের অভিজ্ঞ ব্যাটসম্যান সুরেশ রায়নার উইকেট। তাই টান টান উত্তেজনার মুহূর্তে ১৯তম ওভারে তার হাতেই তুলে দেয়া হয় বল। তখন জয়ের জন্য ভারতের প্রয়োজন ৩৪ রান। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই ওভারে দিনেশ কার্তিক নিলেন ২২ রান! জয় থেকে তখনি ছিটকে যায় বাংলাদেশ। আর এর জন্য অনুতপ্ত রুবেল। ক্ষমা চাইলেন সবার কাছে।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



