দুর্দান্ত মোস্তাফিজ,নাটকীয় জয় সাকিবদের
অবিশ্বাস্য! নিদাহাস ট্রফির ফাইনালই যেন ফিরে এল হায়দরাবাদে। শেষ ওভারে এবার ১২ নয়, ১১ দরকার ছিল। সেদিন শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশকে হারিয়েছিলেন দিনেশ কার্তিক। আজ শেষ বলে চার মেরে সে কাজটা করলেন এগারোতে নামা বিলি স্টেনলেক! মুম্বাই ইন্ডিয়ানসকে ১ উইকেটে হারিয়ে স্নায়ুক্ষয়ী এক ম্যাচ জিতে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
কাগজে-কলমে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের খেলা। তবে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের কাছে এটা শুধুই সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ম্যাচ। তো সে লড়াইটা শুরু হলো ম্যাচের সপ্তম ওভারে। বোলিংয়ে এলেন সাকিব। প্রথম ওভারটি ছিল দুর্দান্ত। মাত্র এক রান দিয়েছেন সে ওভারে। কিন্তু এমন বোলিংটা আর দেখাতে পারলেন না। পরের তিন ওভারে রান এক অঙ্কেই আটকাতে পারেননি। পরের ওভারের প্রথম ৪ বলেই ১৩ রান দিয়ে দিলেন। পঞ্চম বলে ক্রুনাল পান্ডিয়াকে ফ্লাইটে বোকা বানিয়ে ক্যাচ বানালেন। নিজের শেষ দুই ওভারে ১০ রান করে দিয়েছেন সাকিব। সব মিলিয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে এক উইকেট।
দলের জন্য সাকিব অবশ্য অবদান রেখেছেন দ্বিতীয় ওভারেই। প্রথম ওভারে বল করতে এসে সন্দীপ শর্মাও সাকিবের মতোই ১ রান দিয়েছিলেন। দ্বিতীয় ওভারেই রোহিত শর্মা এক ছক্কা ও এক চারে সেটা ভুলিয়ে দিচ্ছিলেন প্রায়। কিন্তু বিলি স্টেনলেকের শেষ বলটা ঠিকভাবে খেলতে পারেননি, টপ এজটা সামনে ঝাঁপিয়ে হাতে জমা নিয়েছেন সাকিব।
সাকিবের এ দুই অবদানের মাঝেই আরও দুই উইকেট হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ৪ উইকেট হারিয়ে ফেললেও মুম্বাই ধীরে ধীরে বিপদ কাটিয়ে উঠছিল। ১০ ওভার শেষে ৭৮ রানও তুলে ফেলেছিল দলটি। কিন্তু কাইরন পোলার্ড থাকার পরও মুম্বাইয়ের স্কোর দেড় শ না পেরোনোর কারণ রশিদ খান। সাকিব, সন্দীপের মতোই প্রথম ওভারে মাত্র ১ রান দিয়েছেন রশিদ। কিন্তু এ দুজন এটা করতে পারেননি সেটা করেছেন আফগান লেগ স্পিনার। তাঁর বাকি তিন ওভার থেকেও মাত্র ১২ রান তুলতে পেরেছে মুম্বাই। মাত্র একটি উইকেট পেয়েছেন কিন্তু ১৮টি ডট আর মাত্র ১৩ রান দিয়ে মুম্বাইয়ের বড় স্কোরের স্বপ্নটা একদম চুপসে দিয়েছেন রশিদ। ওপেনিংয়ে নামা এভিন লুইসের ১৭ বলে ২৯ রানই তাই হয়ে থাকল মুম্বাইয়ের সর্বোচ্চ।
• ২৪ রানে ৩ উইকেট মোস্তাফিজের
• ৩৪ রানে ১ উইকেট পেয়েছেন সাকিব
• টানা দ্বিতীয় জয় সাকিবদের, দ্বিতীয় হার মোস্তাফিজদের
জবাবে রান তাড়ার শুরুটা দুর্দান্ত হয়েছে হায়দরাবাদের। প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই এল ৫৬ রান। রানের হিসেবে মুম্বাইয়ের চেয়ে মাত্র ২ রান এগিয়ে থাকলেও হাতে বাড়তি তিন উইকেট ছিল হায়দরাবাদের কাছে। সপ্তম ওভারে প্রথম ধাক্কা খেল স্বাগতিক দল। লেগ স্পিনার মায়াঙ্ক মারকান্দের গুগলিতে বোকা বনে এলবিডব্লু ঋদ্ধিমান সাহা (২২)। ৬২ রানে প্রথম উইকেট হারাল হায়দরাবাদ।
বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com



