সাকিবের পর মাইলফলক টেস্টে তামিমের ফিফটি

জিএস নিউজ ডেস্কজিএস নিউজ ডেস্ক
  প্রকাশিত হয়েছেঃ  ০১:৪৯ পিএম, ২৭ আগস্ট ২০১৭

খেলাধুলা নিউজ:>>>>>

অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরেই ৫০তম টেস্ট খেলতে নেমেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। মাইলফলক এই টেস্টকে স্মরণীয় করে রাখতে আগেই ঘোষণা এসেছিল মুশফিকুর রহিমের কাছ থেকে। যার প্রমাণ শুরুতেই দেন সাকিব আল হাসান। ৫০তম টেস্টের হাফসেঞ্চুরি তুলে নেন বিশ্বসেরা অলরাউন্ডার; এরপর তামিমও বসে থাকেননি। ২৩তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি ওপেনার। কামিন্সের বলে এক রান নিয়ে এই রান পূরণ করেন তিনি। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। হাফসেঞ্চুরি তুলতে ১১৯ বল খেলেন তামিম।

১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে নিচ্ছেন তামিম-সাকিবই। ইতোমধ্যে ২২তম টেস্ট হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিব ব্যাট করছেন ৬৪ রানে।

প্রথম সেশনে ৩ উইকেট পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে বাংলাদেশ। এই সেশনেই ৮৬ রানের জুটি গড়েছেন সাকিব-তামিম।

এর আগে মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। প্যাট কামিন্সের দ্বিতীয় ওভারে শুরুতে বাইরের বল খোঁচা মেরেছিলেন ওপেনার সৌম্য সরকার। গালিতে ক্যাচ ধরে তার সাজঘরে ফেরা নিশ্চিত করেন হ্যান্ডসকম্ব।

এরপর চতুর্থ ওভারে ফের আঘাত হানেন প্যাট কামিন্স। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন ইমরুল। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন বামহাতি ব্যাটসম্যান।  হতাশার এখানেই শেষ নয়।  পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি।  ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিং কন্ডিশন দেখেই শুরুতে এই সিদ্ধান্ত নেন মুশফিক। একই কথা জানিয়েছিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথও।

বিনোদন, লাইফস্টাইল, তথ্যপ্রযুক্তি, ভ্রমণ, তারুণ্য, ক্যাম্পাস নিয়ে লিখতে পারেন আপনিও- gsnewsfeature@gmail.com

আপনার মতামত লিখুন :