এস.এস.সি পরিক্ষায় ফেল করে ফেনীতে দুই ছাত্রীর আত্মহত্যা !!
ফেনী প্রতিনিধি:>>>>>
গতকাল এসএসসি পরীক্ষায় ফেল করায় ফেনীতে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটে।
আত্মহত্যাকারী দুই শিক্ষার্থী হলো- সোনাগাজীর ছাবের মডেল পাইলট হাইস্কুল থেকে পরীক্ষায় অংশ নেওয়া ও ফুলগাজীর আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের তাহমিনা আক্তার (১৬) সাওবিয়া সাবরিন (১৭) ।
স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন সেন্টু জানান, চলতি বছর ফুলগাজীর মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে তাহমিনা এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল বৃহস্পতিবার পরীক্ষার ফল প্রকাশ হলে তার ফলাফল অকৃতকার্য আসে। পরে আজ শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন ঘরের আড়ার সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানান, বান্ধবী রেশমা পাস করায় সকালে তাহমিনার কাছে মিষ্টি পাঠানো হয়। এতে অভিমানে আত্মহত্যা করে সে।
ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে ফেনীর সোনাগাজী বাজারে এসএসসি পরীক্ষায় ফেল করায় জেসি আক্তার বিষপানে আত্মহত্যা করে। সে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের খোন্দকার বাড়ির ফখরউদ্দিনের মেয়ে।
জেসির পরিবার জানায়, জেসি এবার সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় ফেল করায় শুক্রবার সকাল ৯টার দিকে বিষপান করে সে। পরে দ্রুত তাকে সকাল ১০টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসিকে মৃত ঘোষণা করেন।



