ডিনার পার্টি বাতিল করলেন ট্রাম্প

MD Aminul IslamMD Aminul Islam
  প্রকাশিত হয়েছেঃ  ১২:২২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৭

আন্তর্জাতিক ডেস্ক : দেশের স্বনামধন্য তারকা, সাংবাদিক ও রাজনীতিকদের সঙ্গে হোয়াইট হাউসে ডিনার পার্টি বর্জনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।হোয়াইট হাউস করেসপন্ডেন্ট’স অ্যাসোসিয়েশন ডিনার নামে ওই পার্টি আগামী ২৯ এপ্রিল হোয়াইট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) এক টুইট বার্তার মাধ্যমে এ ডিনার পার্টি বাতিলের ঘোষণা দেন ট্রাম্প।

এর আগে শুক্রবার বেশকিছু পত্রিকা ও টেলিভিশনকে হোয়াইট হাউসে ঢুকতে দেননি ট্রাম্প। এরপরই এমন ঘোষণা দিলেন তিনি।

ট্রাম্প বলেন, ২৯ এপ্রিলের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট’স অ্যাসোসিয়েশন ডিনারে তিনি অংশ নিচ্ছেন না। তবে সবার জন্য শুভকামনা রয়েছে।

 

আপনার মতামত লিখুন :